কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন। মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ তকবীর আলম ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আব্দুর রব, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, সাবেক সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।