Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বসুন্দিয়ায় একজনকে কুপিয়ে হত্যা চেষ্টা

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০২:৫৭:২২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধালে মধু মোল্যা (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে নিজ বাড়ির সামনের রাস্তায় তার ওপর হামলার ঘটনাটি ঘটে। আহত মধু মোল্যা জঙ্গলবাধাল গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতের স্বজনরা জানিয়েছেন,রাত সাড়ে ৯ টার দিকে মধু মোল্যা নিজ বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে বাশার হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, আহত মধু মোল্যার মাথার আঘাতগুলো গুরুতর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)