কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের সর্বশেষ জনসভা কালিগঞ্জের শহীদ সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খান লতিফুর রহমান বাবলু।
জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাজু আহমেদ জাকির ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জনতার ঢল নামে।
বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সবুজ হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, ধলবাড়িয়া ইউপি মেম্বর আব্দুস সাত্তার, বিএনপি নেতা স্বদেশ কুমার মন্ডল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, আলেকুজ্জামান টিপু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি জুলি প্রমুখ।