Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০৯:২২:৩৪ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে এ হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, রাতের দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। অফিস কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ফেলা হয়। আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার সময় কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না।
ঘটনার কিছু সময় পর স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে প্রেক্লাবের নেতৃবৃন্দকে খবর দেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকেরা সেখানে গিয়ে ভাঙচুরের চিত্র দেখতে পান। কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের সংগঠনের ওপর এ ধরনের হামলা ন্যক্কারজনক। এটি শুধু একটি প্রতষ্ঠানে হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্ততি চলছে বলে জানান।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)