Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় তাহের সিদ্দিকীর স্মরণে দোয়া মাহফিল

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩৪:০৮ এম

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহের সিদ্দিকীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ‘সমাজ কল্যাণ ক্লাবে’র উদ্যোগে উপজেলার স্বর্ণপট্টিতে
সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ আলম টিপু, স্বেচ্ছাসেবকদল নেতা জাকির হোসেন শুহুদ, উপজেলা যুবদল নেতা মেফতা উদ্দীন সেলিম রেজা, ছাত্রদল নেতা তারেক হাসান প্রমুখ। অনুষ্ঠানে মরহুম আবু তাহের সিদ্দিকীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি বাঘারপাড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তার অবদান এ অঞ্চলের শোষিত সমাজ শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। এরপর দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)