Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে অবৈধ মাটি কাটায় দুইজনকে লাখ টাকা জরিমানা

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৮:২৬ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদণ্ড করা হয়। দুই মামলায় মোট ১ লাখ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)