Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইফফাত জামান রায়া’র ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৮:২৬ এম

ঝিকরগাছা প্রতিনিধি : ইফফাত জামান রায়া ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে । ২০২৫ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সে এ কৃতিত্ব অর্জন করেছে ।
ইফফাত জামান রায়া’র পিতা মো: আশরাফুজ্জামান একজন ব্যাংকার। বর্তমানে তিনি ঝিকরগাছার জনতা ব্যাংক বাঁকড়া শাখার ব্যবস্থাপক এবং মাতা নিগার সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ইফফাত জামান রায়া পড়াশুনার পাশাপাশি সৃজনশীল ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পছন্দ করে। ছবি আঁকা, বিচিত্রধর্মী বই পড়া, কবিতা আবৃত্তি, বিতর্ক ও উপস্থাপনা করা তার শখ। ইফফাত জামান রায়া একজন সৎ, আদর্শ ও মানবিক মানুষ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)