Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করে ভিডিও, শিক্ষক গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩২:৪০ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : কলেজ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় স্কুল শিক্ষক মেহেদী হাসান সবুজকে (৩৮) গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ । তিনি খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের আমির আলির পুত্র ও ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।
এজাহার সূত্রে জানা যায়, ফুলতলার শিক্ষার্থীকে (১৬) ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক মেহেদী হাসান সবুজ বিদ্যালয়ে পড়াকালিন সময়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ওই শিক্ষক কৌশল অবলম্বন করে ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর মা স্কুলের প্রধান শিক্ষক ও সবুজের বাড়ির লোকজনকে অবগত করেন। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে স্বামীকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে গত ২০২৪ সালের ৪ এপ্রিল ও একই সালের ১১ জুন দুটি পার্সেলে কয়েকটি চিঠি ও সিগারেট পাঠায়। বিষয়টি দৌলতপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিটিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এরপরও সুবজ আমার মেয়েকে বিভিন্ন সময় ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০২৬ সালের ১৩ জানুয়ারি বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এভাবে কৌশলে আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। পুলিশ আসামি সবুজকে গ্রেফতার করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)