অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর বিধিবিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে সকল সার ডিলারদের অংশগ্রহণে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া সার সিমেন্ট কয়লা ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা, ব্যবসায়ী কামরুল ইসলামসহ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, বিসিআইসি ও বিএডিসি’র ৩৭জনসহ উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯জন সার ডিলার উপস্থিত ছিলেন।