Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে রড বাচ্চু বিস্ফোরক মামলায় আটক

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৯:২৫:৩৫ পিএম
যশোরে রড বাচ্চু বিস্ফোরক  মামলায় আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরের আরবপুর ইউনিয়নের বিএনপি নেতা বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে খোলাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। পুলিশ জানায়, গত ২২ জুন বিস্ফোরক আইনে ১৫ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা করেন শহরের খোলাডাঙ্গা এলাকার রুবি খাতুন। এ মামলায় আসামি বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চু। মামলার অন্য আসামিরা হলেন বাচ্চুর ছেলে মেহেদী হাসান, খোলাডাঙ্গা এলাকার জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তর, হাসান কবির সাগর, মুজিদ ওরফে মুজিত মিয়া, সেলিম বিশ্বাস ওরফে কুটি, পারভেজ, সাব্বির হোসেন, রুবেল, জাফর আলী সিদ্দিক ওরফে জামাই, বিপ্লব হোসেন, রাকিব, আব্দুল আল মামুন ও সুমন ওরফে গান্ডু সুমন। কোতোয়ালি থানার উপপরিদর্শক অমৃত দাস অভিযোগটি তদন্ত করে বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে আদালত অভিযোগটি গ্রহণ করার আদেশ দেন কোতোয়ালি থানার ওসিকে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গত ২৮ অক্টোবর যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ওই ১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ডের নির্দেশনা আসে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৪ নভেম্বর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলাটি রেকর্ড করা হয়। সর্বশেষ সোমবার তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)