নিজস্ব প্রতিবেদক : যশোরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষক রুবিনা আলম। গত ১১ ফেব্রুায়ারি যশোর চুড়ামনকাটি বাজার এলাকায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির জমি দখল করতে গেলে বাধা দিলে আমি ও আমার পরিবারের উপর হামলা করে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন রুবিনা ও তার বোন জান্নাতুল ফেরদৌস। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও একজন শিক্ষক হিসেবে সামাজিক মর্যাদা অক্ষুণ্ন নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত বক্তব্যে রুবিনা আলম আরও বলেন, তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার এলাকার শাহ আলম তরফদার রাখার মেয়ে। তিনি ঢাকা মোহাম্মদপুর আইডিয়াল কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন। নির্বাচনের দুই দিন আগে ভোট প্রদান করার জন্য ঢাকা থেকে যশোরে আসেন। নির্বাচনের আগের দিন হঠাৎ করে তাদের প্রতিবেশী সামাদ, সোহানসহ ১০ থেকে ১৫ জন লোক নিয়ে তাদের জমি ও চলাচলের রাস্তা দখল করে প্রাচীর দেয়ার চেষ্টা করেন। যা বিগত ২৫ বছরের ধরে ২৫-৩০টি পরিবার ব্যবহার করে আসছিল। জমির মূল মালিক আমিন তরফদার দলিলে এই অংশটি রাস্তা হিসেবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন। সেই জমি ও রাস্তাতে হামলাকারীরা অবৈধভাবে দরজা নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দিলে এলাকায় নিয়মিত বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে গত ১১ ফেব্রুয়ারি সামাদের জামাতা সোহান ধারালো অস্ত্র নিয়ে আমার উপরে হামলা করলে আমি মাথায় গুরুতর আঘাত পাই এবং আশঙ্কাজনক অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করে আমার পরিবার। আমার মা চাদ সুলতানা, বোন জান্নাতুল ফেরদৌসও হামলার শিকার হন। ওই ঘটনা থানায় মামলা করলেন দু’জনকে আটক করে পুলিশ। এখন মামলা তুলে নিতে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।