Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় অমিতকে প্রেসক্লাব যশোরের অভিনন্দন

এখন সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৭:০২ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে প্রেসক্লাব যশোর।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বিবৃতিতে বলেন, অমিতের এই নতুন দায়িত্বপ্রাপ্তি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সংসদ সদস্য হিসেবে জনগণের আস্থা অর্জনের পর সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়টা শুধু তার নেতাকর্মী সমর্থকদেরই নয়; যশোরের সকল সংবাদকর্মীসহ পুরো যশোরবাসীর জন্যে আনন্দের-গর্বের। দেশের অর্থনীতি, ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উম্মোচনের পাশাপাশি যশোরের উন্নয়নে তিনি ও তাঁর মন্ত্রণালয় গভীরভাবে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্যে, রাজনীতিবিদ অমিত পেশাগত জীবনে সংবাদপত্র পরিবারের একজন নিবিড় সদস্য। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাব যশোরের সদস্য।
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃদ্বয় আরও বলেন- দায়িত্বের এই নতুন যাত্রায় জনাব অমিত সততা, সাহস ও দূরদর্শিতার সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁর নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষতা, স্বচ্ছতা এবং বিশ্বমানের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরও শক্তভাবে তুলে ধরার পথে তিনি একটি সাহসী ও ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবেন বলে আমাদের বিশ্বাস।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)