Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

এখন সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৬:৫২ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহের কৃতি সন্তান আসাদুজ্জামান আইন মন্ত্রনালয়ে দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)