নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নতুন কোলা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে নাঈমুর রহমান আছেরকে (২৯) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। প্রতিবেশীরা আহত অবস্থায় নাঈমুর রহমান আছেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে নতুন কোলা গ্রামে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, ক্ষেতের কৃষি কাজ করা জনের মজুরি দিয়ে রাত ৮টার দিকে নতুন কোলার হঠাৎ পাড়ার রিকাদুলের চায়ের দোকানে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের নুর বাদশা,আবুল কালাম,মহিদুল ইসলাম আমাকে ডেকে তাদের কাছে থাকা হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার কান্নায় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
আহত নাঈমুর রহমান আছের জানান, নতুন কোলা গ্রামের নুর বাদশা,আবুল কালাম,মহিদুল ইসলামের সাথে আমার কোন শত্রুা নেই। কিন্তু তারা বলছে আমার সাথে তাদের পূর্ব শত্রুতা আছে। তিনি আরো জানান, এখন তারা পূর্ব শত্রুতার নাটক সাজিয়া আমাকে হাতুরি দিয়ে মেরে আমার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং আমার ২২ হাজার টাকা দামের ফোনটি ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় আহত নাঈমুর রহমান আছের বাদি হয়ে মহেশপুর থানায় নতুন কোলা গ্রামের নুর বাদশা,আবুল কালাম,মহিদুল ইসলামকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।