Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় সড়ক দুর্ঘটনায় প্রিন্সের মৃত্যু

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩৩:০৫ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফূলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স (৪৫) বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গাড়াখোলা গ্রামের শেখ রওশন আলীর পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রিন্স ফুলতলা বাজার থেকে মটরসাইকেল (নম্বর-খুলনা-ল-১১-১৪৩৯) যোগে তার দামোদর পূর্বপাড়া গ্রামস্থ বাড়ি ফিরছিলেন। খুলনা-যশোর মহাসড়কের বিদ্যুৎ অফিস পার হয়ে বাড়ির রাস্তায় টার্ণ নেয়ার সাথে সাথেই যশোরগামী ট্রাক (অজ্ঞাত) এর ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বিকাল আনুমানিক ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)