আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মাহে রমজানে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এম আলাউদ্দিন, পৌরসভার সচিব রাকিবুল ইসলাম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল কবির চনচল, বিএনপি নেতা মীর উজ্জ্বল, আলী আজগর ছাচ্চু, আব্দুর রাজ্জাক প্রমুখ।