আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন। জানা গেছে, আশাশুনি থানায় কর্মরত অবস্থায় নীতি-নৈতিকতা, সততা, অধিক হারে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ এর আগে বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন সময়েও একাধিকবার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন। তিনি জাতিসংঘের শান্তি পদকপ্রাপ্ত একজন দক্ষ পুলিশ কর্মকর্তা। গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আশাশুনি থানায় যোগদানের পর থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমদ খানের দিকনির্দেশনায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।