নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সভাপতি তপন কুমার মন্ডল, ইউআরসি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সুদেব কুমার দেবনাথ, আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম । এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মোহাম্মদ নওশোর আলি।