Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আড়াই হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ১২:৫৬:২৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে আলাদা অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলো- যশোর সদরের ফরিদপুর মাঠপাড়ার নুরুজ্জামানের ছেলে আলী শেখ ও সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে রারতুমা পারভীন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সকাল ৮টার দিকে সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়ায় আলী শেখের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় আলী শেখকে আটক ও তার স্বীকারোক্তিতে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি করে সন্দেহজনকভাবে রারতুমা পারভীনকে আটক ও তল্লাশী করে ২ হাজার ২০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)