Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

এখন সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৭:৫১ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে শাহিন মোল্লা নামে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ডালভাঙা গ্রামে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঐ ব্যবসায়ী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নম্বর কাজীরবেড় শাখার যুব বিভাগের সেক্রেটারি শাহিন মোল্লা। সাতপাড়া ডাল ভাঙ্গা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান সার ও কীটনাশকের দোকান পুড়ে যাওয়া ধ্বংস স্তুপ পড়ে আছে। বৃহস্পতিবার মধ্যেরাত দিকে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মহেশপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভায় ততক্ষণে শাহিনের দোকানের ভিতরে থাকা প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার সার ও কীটনাশক পুড়ে ছাই হয়ে গেছে।।
শাহিনের সাথে কথা হলে তিনি বলেন- রাজনৈতিক কারণে ভোটের আগে একটি দল তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তার সন্দেহ যারা তাকে হুমকি দিয়ে আসছিল তারা এই ঘটনা ঘটাতে পারে।
কাজীরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাত নেতা আব্দুল আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটতে পারে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান- তারা ঘটনাটি শুনেছেন, সকালে ভৈরবা ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)