Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি গোলাম রসুলের মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩২:৩৯ এম

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুল। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসানের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এতে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রসুল শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সরকারি সকল কাজ করতে হবে। অফিস সময় মেনে চলতে হবে’। বাঘারপাড়ায় আর কোনো চাঁদাবাজি এবং কর্মকর্তাদের কোনো কমিশন বাণিজ্য করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামছুল আরফিন, কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, নির্বাচন অফিসার মেহেদী হাসান, শিক্ষা কর্মকর্তা মুশফিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রোজিনা পারভীন, জনস্বাস্থ্য কর্মকর্তা অর্চনা সরকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হামিদা পারভীন, আইসিটি কর্মকর্তা প্রহলাদ দেবনাথ, ভেটেরিনারি সার্জন আক্তারুজ্জামান, এলজিডি সার্ভেয়ার নাইমুল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায় প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)