Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় নবনির্বাচিত এমপি’র সাথে মতবিনিময় সভা

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ০১:১১:৫২ এম

আলমডাঙ্গা অফিস : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা’র পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (এমপি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পৌর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা উপজেলার বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলার আহ্বায়ক জনাব আরাফাত রহমান, সদস্য সচিব আতিকুজ্জামান মিরাজ, মুখ্য সংগঠক পারভেজ আলি, যুগ্ম সদস্য সচিব জাহিদুজ্জামান জিসান, সহকারী মুখপাত্র সাদিয়া আক্তার, শান্তা রহমান, মুখ্য সংগঠক মামুনুর রাশীদ মুন্না,মাহমুদুল হাসন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)