Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির মাসিক সভা

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩২:১০ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলীসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)