Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় এমপি আবু তালিব

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩২:৩৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন নবাগত এমপি মাও. আবু তালিব। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে ওই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তিনি। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সাংসদ নিজেই ঝাড়ু হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, গত ৩/৪ দিন আগে এমপি আবু তালিব শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে চাদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন। এতে তিনি এলাকায় সাধারণ মানুষের থেকে ব্যাপক প্রশংসা প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন।
সাংসদ আবু তালিবের নেতৃত্বে পরিচ্ছন্ন টিম শহরের বড় বাজার ও জনতা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচারণাও চালান। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাও এমপির উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
এমপি আবু তালিব বলেন- একটি পরিচ্ছন্ন শহর গড়তে শুধু পৌরসভার ওপর নির্ভর করলে হবে না। এসব কাজে পৌর নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি নিয়মিত এমন কর্মসূচি চালু রাখার আশ্বাস দেন। সেইসাথে পৌরবাসীদেরও তাদের নিজ নিজ এলাকায় পরিষ্কার রাখতে আহ্বান জানান।
এমপির সাথে পরিচ্ছন্ন কাজে অংশ নেয়া নেতাকর্মীরা জানান-একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য কালীগঞ্জ গড়ার প্রত্যায় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এতে সাধারণ মানুষের মধ্যেও একটি ইতিবাচক সাড়া পড়বে বলে আশা করছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)