Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক পরিবারের চার শিক্ষার্থীর কৃতিত্বে অভিনন্দন

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৭:৪৮ এম

প্রেসবিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোর পরিবারের চার শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
এর মধ্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য দৈনিক লোকসমাজের আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (মীম) যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের অপর সদস্য, দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার ফিরোজ গাজীর মেয়ে ফাইজা নওশিন অরনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান তৌহিদ জামানের পুতনি ওয়ারিশা জামান অর্ষা যশোর শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। অর্ষার বাবার নাম মহিউদ্দিন মোহাম্মদ মাহমুদুজ্জামান।
দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনের মেয়ে পারশা আনজুম আভা যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, কার্য নির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)