বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শামীম আক্তার। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শুক্রবার বিকেলে বাঘারপাড়া পৌরসভা ও চাড়াভিটা এলাকার বিভিন্ন স্থানে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এদিন ৫শ’ ভ্যানচালক ও ইজিবাইক চালকদের মাঝে প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, তেল, আলুসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এ সময় বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, খালেদ হোসেন তুষারসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শামীম আক্তার সাংবাদিকদের জানান, এবারের ঈদে এক হাজার অসহায় মানুষের মাঝে ঈদের উপহার দেয়া হবে। শনিবারও উপজেলা বিভিন্ন স্থানে এসব সামগ্রী বিতরণ করা হবে।