Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ছাত্রলীগের ইফতার বিতরণ

এখন সময়: শনিবার, ৭ মার্চ , ২০২৬, ০৫:১৭:৫২ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ ইফতার বিতরণ করা হয়। এ সময় ১৫/২০ জন নেতা-কর্মীকে রোজাদারদের হাতে ইফতারির প্যাকেট তুলে দিতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, এই ইফতার বিতরণের পৃষ্ঠপোষকতায় ছিলেন ভারতে নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী রুকু , সিহাবসহ বেশ কয়েকজন নেতাকর্মী। অধিকাংশ নেতাকর্মীকে মুখে মাস্ক পরে থাকতে দেখা গেছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, তারা কোন একটি বাসার ভিতরে ইফতার বিতরণের ছবি ফেসবুকে দিয়েছে। এ ঘটনা সত্য নয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)