Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ০১:১২:০৮ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা শহরের ৭১ মোড়স্থ ৭১ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারীর পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সম্পাদক কাইরুল মামুন, সাবেক সহসভাপতি জামসিদুল হক মুনি, কোষাধ্যক্ষ হাসিবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক মহসীনুজ্জামান চাঁদ, নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, প্রভাষক শেখ শফিউজ্জামান, সদস্য ডা. জাফরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)