Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রোহিতায় রান্নাঘরের সানসেট থেকে পড়ে শিশুর মৃত্যু

এখন সময়: বুধবার, ১১ মার্চ , ২০২৬, ১১:২০:২২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে নানা বাড়ি বেড়াতে গিয়ে রান্নাঘরের সানসেট থেকে পড়ে রিদম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুরে এ ঘটনা ঘটে। নিহত রিদম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বটতলার কামাল হোসেনের ছেলে।
নিহতের চাচা হাবিবুর রহমান হাবিব জানান, আমার ভাইপো রিদম ১০/১২ দিন আগে বাসুদেবপুর গ্রামে নানা
ইসমাইল হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকেলে রান্নাঘরের সানসেটে ওঠে খেলা করছিল। এ সময় অসাবধানবশত রিদম নিচে থাকা ইটের ওপর পড়ে মাথায় আঘাত পায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক রিদমকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে শিশু রিদমকে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)