নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে যশোরে রয়েল মেডিকেল সার্ভিসেসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোঃ তৌহিদুল আলম, আদ্-দীন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. কাজী জামির হোসেন এবং যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সনোলজিস্ট ডা. জান্নাতুল মোবাচ্ছারা, ডা. সৈয়েদা সাদিয়া শারমিন, গাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, রয়েল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, পরিচালক তারিফ মাহমুদ তুহিন, বসুদেব কর্মকার এবং প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।