Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম সম্পাদক নাহিদ

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ০১:২৯:২১ এম

খুলনা প্রতিনিধি :খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমারদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্ত সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিকউর রহমান। এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম। ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সানজিদা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মাহমুদ শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ আহম্মেদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব। ফলাফল ঘোষণার সময় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)