Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে ওসমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এখন সময়: রবিবার, ৮ মার্চ , ২০২৬, ০২:০৪:৪৬ এম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ওসমান গনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। শনিবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন নিহত ওসমানের স্ত্রী সোহানা বেগম , বোন সাইয়েদা বেগম ও চাচা আব্দুস সালাম । বক্তারা বলেন নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি ওসমানকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরের দিন ১৪ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ওসমান মারা যায়। ওসমান হত্যার বিচারের দাবিতে বাগেরহাট মডেল থানায় ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। এ সময় এজাহারভুক্ত ১০ জন আসামীর নাম উল্লেখ করা হয়। তারা হলো-শহিদুল হাওলাদার, আবুল হাসান শেখ,হাফিজ খান, এনামুল শেখ, আসাদ খান, আলী ফকির ও ওজিয়ার তরফদার। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মাসুদ খান বলেন, মামলাটির অধিক তদন্ত চলছে। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আটক করা হবে। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যবৃন্দসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিহত ওসমান গনির বাড়ি বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)