Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা : যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

এখন সময়: রবিবার, ৮ মার্চ , ২০২৬, ০২:২৩:০২ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেলের মাপ কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত নীরব হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর রহমানের ছেলে। নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানায়, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিল। সে ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকত। সে কয়েকজন বন্ধুর সাথে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যায়। এ সময় বোতলে তেল নেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সাথে নীরবের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিছন থেকে নীরবকে লাঠি দিয়ে আঘাত করে। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। নীরবের সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মাপ নিয়ে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিনজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)