Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ইফতার ও রোজার খাদ্য সামগ্রী পেলো ১৭০ পরিবার

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ০১:০৭:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
রোববার সকালে মহেশপুর উপজেলার দত্তনগর মাল্টিপ্লিকেশন ফার্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নির্বাহী সদস্য সাব্বির সামী মুহিতের সভাপতিত্বে ও সোসাইটি এক্সিকিউটিভ রমজান আলী এবং তৈলটুপি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ আল ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৩ (মহেশপুর-কোটচাঁদপুর)আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ খায়রুল বাশার, এবলুম বাংলার সভাপতি ও শিকড় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শাহাজাহান সিরাজ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)