Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১২:৪৬:০২ এম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় অভিযান পরিচালনা করে ৫৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল তিনটার দিকে এই আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান।
এ সময় অবৈধভাবে বিপুল পরিমান এই জ্বালানি তেল মজুদ করার অপরাধে উপজেলার ১নম্বর ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমান আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
এদিকে, বিকাল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমান আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমান এই জ্বালানি তেল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায় পুলিশ। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে আদালত পরিচালনা করে নিজাম উদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন- জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)