Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১২:৪৬:০৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলায় ভেজাল পশুখাদ্য প্রস্তুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে শার্শার শ্যামলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে শ্যামলাগাছি গ্রামের বাবলু ট্রেডার্স নামের একটি গো-খাদ্য উৎপাদন কেন্দ্রে ভেজাল পশুখাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শার্শার শ্যামলাগাছি গ্রামের জালাল আহমেদের ছেলে মো. বাবলু (৪০)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)