Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেজপাড়ায় বাড়িতে চুরি, স্বর্ণালংকার খোয়া

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১২:৪০:১২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার ও কাপড়চোপড়সহ প্রায় ১ লাখ ৩২ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,যশোর শহরের ওয়ার্ডের বেজপাড়া মেইনরোড প্রভাতী স্কুলের গলিতে সৈয়দ আলীর বাড়ির ভাড়াটিয়া কুলসুম খাতুন (২৭)ও তার পিতা মোরাদুল ইসলাম ও ভাই আবু বক্কার সিদ্দিক (৩৫)কে নিয়ে বসবাস করেন। গত ১০ মার্চ বিকাল ৪টার দিকে তারা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে কাজে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলসুম খাতুন বাসায় ফিরে দরজা খুলে ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতরে কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
এ সময় তিনি দেখতে পান, তার ঘরের স্টিলের তৈরি আলমারির তালা ভাঙা এবং ঘরের পেছনের জানালা ভাঙা রয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে তার পিতাকে জানালে তিনি বাসায় এসে খোঁজাখুঁজি করে দেখতে পান আলমারিতে রাখা স্বর্ণের ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল ও একটি আংটি, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা এবং ৭টি থ্রি-পিস যার মূল্য প্রায় ৭ হাজার টাকা চুরি হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,অজ্ঞাতনামা চোর বা চোরেরা বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় বাসায় কেউ না থাকার সুযোগে ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের সাথে যোগাযোগ করেও চোরদের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগী। তবে আশপাশের বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী কুলসুম খাতুন যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)