Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে জামায়াতের গণ ইফতার ও এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০৪:১৪:২২ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীরর উদ্যোগে গণইফতার মাহফিল ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী পার্কে কুশলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন জামায়াত এসব অনুষ্ঠানের আয়োজন করে।
মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বক্তব্য রাখেন।
মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা টীম সদস্য সিরাজুল ইসলাম, কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদ ঢালী, সেক্রেটারি আব্দুল জলিল প্রমুখ।
ইফতার পূর্ববর্তী মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)