নিজস্ব প্রতিবেদক: যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই পাইলট অক্ষত আছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। আইএসপিআর ও যশোর বিমান বন্দর সূত্রে জানাগেছে, যশোর মতিউর রহমান বিমানঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি প্রশিক্ষণ বিমান সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন শুরু করে। কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করেন। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক সুস্থ রয়েছেন। একই সাতে প্রতিক্ষণ বিমানটির কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আইএসপিআর । একই সাথে বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাইলট প্রশিক্ষণ কেন্দ্র যশোর মতিউর রহমান বিমানঘাঁটি। সর্বশেষ গেল বছরের ১৩ মার্চ প্রশিক্ষণ বিমান রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই পাইলট অক্ষত ছিলেন।