Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাঁজিয়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় ৬ জনকে ৬ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ১২:৫৪:৪৯ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে পাথরঘাটা গ্রামে দুধের সাথে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ তৈরি করার অভিযোগে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে । ঘটনাস্থলে ৬ জনকে ১ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার তার সাথে উপস্থিত ছিলেন। এ সময় বাড়িতে থাকা ভেজাল দুধ তৈরী করার জেলিসহ বিভিন্ন উপকরণাদি বিনষ্ট করা হয়েছে। সোমবার কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এবং ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পাথরঘাটা ঘোষপাড়ায় একটি সঙ্গবদ্ধ চক্রের গরুর দুধের সাথে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বাজারযাত করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অরুপ ঘোষ পিতা স্বপন ঘোষ, রামপ্রসাদ ঘোষ, পিতা রবিন ঘোষ, বুদ্ধদেব ঘোষ পিতা রবিন ঘোষ, মিলন ঘোষ,পিতা মনিন্দ্রনাথ, স্বপন ঘোষ পিতা সুধিব ঘোষ এই ৫ জনকে ১ বছর জেল ও প্রতিজনকে ১ এক লাখ টাকা করে জরিমানা এবং পার্থ ঘোষ পিতা সঞ্জয় ঘোষকে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা আরোপ করে গ্রেফতার পূর্বক কোর্ট এ প্রেরন করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)