নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রতিবন্ধী রিকশা চালক টিটুল হোসেনকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে। আহত টিটুল নাজির শংকরপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত টিটুল জানান, আমার বোন শেফালীকে টিভি ক্লিনিকের পাশে পৌঁছে দিয়ে তিনি রিকশা চালিয়ে ফিরছিলেন। এ সময় টিবি ক্লিনিকের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সিরাজুল, শহিদুল , সুজন হামলা চালিয়ে তাকে মারধর ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহতের কপালের বাম পাশের আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।