ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডে ও ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় উপজেলা ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে বেশ কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মহড়ায় প্রদর্শিত হয় ভূমিকম্পে শিক্ষার্থীরা আটকা পড়লে কিভাবে তাকে উদ্ধার করতে হবে, বাসাবাড়ি, অফিস আদালতে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত মহড়াতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিউটন বাইন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিনসহ আরো অনেক।