Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ১২ ককটেলসহ হত্যা মামলার আসামি আজিজুল আটক

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১০:০২:৪১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলার পল্লী থেকে হত্যা মামলার আসামি আজিজুল শেখকে ১২টি ককটেলসহ আটক করেছে র‌্যাব-৬। বুধবার দুপুরে ইছামতি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুল শেখ ওই গ্রামের সরাফত শেখের ছেলে।
র‌্যাবের একটি সূত্রে জানা গেছে, আটক আজিজুল ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিতে ঘর ও উঠানে লুকিয়ে রাখা ১২টি ককটেল উদ্ধার করা হয়। আজিজুল শেখকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)