Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশন যশোরের মামলা খারিজ, নির্বাচনে বাধা নেই

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১০:০৩:০১ এম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে ভোটার তালিকার বিষয়ে মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনানী শেষে মামলাটি খারিজ করে দেন। একই সাথে নির্বাচন করতে কোনো বাধা থাকলো না। মামলার সূত্রে জানা যায়, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয়েছিলেন খন্দকার মুস্তাক আহমেদ। নির্বাচন কশিনের নিযুক্ত আইনজীবী সোহেল শামীম বলেন,যথাযত নিয়ম মেনে গত রোববার কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়া হয়। এবং গত সোমবার সদর কোটে এ বিষয়ে শুনানী হয়। শুনানী শেষে মহামান্য বিচারক খন্দকার মুস্তাক আহমেদের অভিযোগটি খারিজ করে দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু জানান, যেহেতু নির্বাচনে কোনো বাঁধা নেয়,একারনে তফসিল অনুযায়ি নির্বাচনের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এদিকে,আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ, চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৬ মার্চ এবং ভোট গ্রহন ২৩ মার্চ। মোট ভোটার ৪৭ জন। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিলে বর্ণিত সকল কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার কার্যালয়ে বিকেল ৩ টা থকে ৫ টা পর্যন্ত পরিচালিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)