Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অবশেষে আদালতে অচলাবস্থা কাটছে

রোববার যোগ দিচ্ছেন যশোর জেলা ও দায়রা জজ, আইনমন্ত্রী আসছেন ১৭ মার্চ

এখন সময়: বুধবার, ১১ মার্চ , ২০২৬, ১১:২২:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : অবশেষে যশোরের তিন আদালতে অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। রোববার নতুন যশোর জেলা ও দায়রা জজ যোগদান করছেন। আগামী ১৭ মার্চ যশোর আসছেন আইনমন্ত্রী। এমনটি জানিয়েছেন যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর। পাশাপাশি তিনি আইনজীবীদের সাথে মন্ত্রীর মতবিনিময় সভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
এ দিকে, যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে দেয়া স্মারকলিপিতে আইনমন্ত্রী ও আইন সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আরএম মঈনুল হক খান ময়না, বোরহান উদ্দিন জাকির, এসএম আব্দুর রাজ্জাক, বাসু দেব, হাজী আনিসুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু, ওয়াজিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সিনিয়র আইনজীবী আরএম মইনুল হক খান ময়না জানান- ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন ও যুগ্ম জেলা জজ রাশেদুল ইসলামের আদালত তারা বর্জন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যশোরের বিচার বিভাগ থেকে এখনো আমরা কোনো প্রতিকার পায়নি। এতে বিচারকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন-ওই দুই বিচারককে অপসারণ করে অন্য বিচারক নিয়োগ দেয়া হলে আইনজীবীরা আবার আদালতে ফিরে যাবেন। সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সিনিয়র আইনজীবী দেবাশীষ দাসের নেতৃত্বে আমরা আইনমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে আইনজীবীদের সমস্যার কথা জানিয়েছি।
উল্লেখ্য, গত ১ মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের মতবিরোধ তৈরী হয়। এদিন আদালত মুলতবি ঘোষণা করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু আইনজীবীরা দাবি করেন, এরপর আরও অশোভন আচরণ শুরু করেন বিচারক আইরিন পারভীন। এর জেরে জরুরী সভা ডেকে আইনজীবী সমিতির সদস্যরা দুই বিচারকের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেন। আদালত বর্জন কর্মসূচি এখনো চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)