Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

এখন সময়: বুধবার, ১১ মার্চ , ২০২৬, ১১:২১:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ সম্রাট হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শার্শার দুর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সম্রাট হোসেন ওই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
শার্শা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় থানার এসআই শেখ আল আমিন ও এসআই মো. সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সম্রাট হোসেনের নিজ বসতঘর থেকে তার হাতে থাকা একটি নাইলনের বাজারের ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)