Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে লড়বেন ২৬ প্রার্থী

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১০:৫৬:১৪ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু জানান, কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। সে কারণে আসন্ন নির্বাচনে ১৬ পদে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সাথে তিনি আরও বলেন,একক প্রার্থী হওয়ায় আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে, ১৬ পদে ৩২ মনোনয়নপত্র বিক্রি হয়েছিলো। তবে খায়েরুজ্জামান বাবুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদের সবকটিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অপরদিকে,ফারুক হোসেন লেন্টুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদের বিপরীতে ১০ টি পদে মনোনয়নপত্র জমা দেন। খায়েরুজ্জামান বাবুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদে-সভাপতি খায়েরুজ্জামান বাবু, সহসভাপতি ২ টি পদে মনিরুল হুদা খান মনি ও সাজ্জাদুল আলম বিপুল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুল, কোষাধ্যক্ষ মসলেহ উদ্দীন স্বপন, দপ্তর সম্পাদক বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন লাবু জোয়াদ্দার এবং নির্বাহী সদস্য পদে জাকির হোসেন তুহিন, শামসুদ্দিন শাহজী নন্টু, রাজু পারভেজ, আবুল বাশার মুকুল,শফিকুল ইসলাম কাজল, বিধান কুমার দত্ত, মাহমুদ রহমান মান্না ও ফারহান কাদির জনি। ফারুক হোসেন লেন্টুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদের বিপরীতে-সভাপতি ফারুক হোসেন লেন্টু, সহসভাপতি আলমগীর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক খন্দকার জাকির হোসেন র‌্যাবিন, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ রুশো, কোষাধ্যক্ষ জহিরউদ্দিন সরদার কাজল, সাংগঠনিক সম্পাদক আশিক উর রহমান মল্লিক এবং নির্বাহী সদস্য-কামরুজ্জামান হীরা, কামরুজ্জামন সাজু,তকিউর রহমান মল্লিক ও কাজী শহীদ আহম্মেদ। এদিকে, চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৬ মার্চ । মোট ভোটার ৪৭ জন। শামস্-ইল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিলে বর্ণিত সকল কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার কার্যালয়ে বিকেল ৩ টা থকে ৫ টা পর্যন্ত পরিচালিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)