Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:২৩:০৮ পিএম

মোংলা প্রতিনিধি : সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনি (৩৮) আটক হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করা হয়।
‘পরে আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তার স্বীকারোক্তিতে বনের গহীনে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তল্লাশি করে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটক ডাকাত সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড আরও জানিয়েছে, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)