Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে এবার গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি অপহৃত, মুক্তিপণ দাবি

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:২৩:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে এবার গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হাসানকে অপহরণ করেছ দুর্বৃত্তরা। আবিদ হাসানকে মুক্তি দিতে অপহরণকারীরা লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। বুধবার রাতে অপহৃত আবিদ হাসানের স্ত্রী মিনি খাতুন কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, যশোর সদরের বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবিদ ছাতিয়ানতলায় গ্রামীণ ফোন সেন্টারের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বুধবার সকালে প্রতিদিনের ন্যায় তিনি অফিসে যান। দুপুরের খাবার আগে স্ত্রীর সাথে একবার কথা হয়েছিল আবিদের। রাত আটটার দিকে আবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অফিস থেকে জানানো হয় তার স্ত্রীকে। আবিদের খোঁজে যখন সবাই ব্যস্ত তখন অপরিচিত একটি নাম্বার থেকে কল আসে অপহৃত আবিদের স্ত্রীর মোবাইলে। অপর প্রান্ত থেকে আবিদ হাসান কান্না জড়িত কন্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান স্ত্রীর কাছে। এরমধ্যেই অপহরণকারীরা ফোন কেটে দিয়ে আবিদের পিতার মোবাইলে ফোন করে লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা জানায়, তার কাছে থাকা ক্রাস কার্ড ও নগদ টাকা আগেই নিয়েছে। মুক্তিপনের টাকা না পেলে তারা তাকে হত্যা করবে বলেও হুমকি দেয়। গভীর রাত অবধি খোঁজাখুঁজি করে আবিদ হাসানকে উদ্ধারে ব্যর্থ হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দেন তার স্ত্রী।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টা নিয়ে পুলিশ খোঁজ খবর করছে।
উল্লেখ্য, মুক্তিপণের দাবিতে কয়েকদিন আগে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অপহরণের শিকার হন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)