Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ওয়ান শ্যুটারগান ও ককটেলসহ যুবক আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:২৭:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ওয়ান শ্যুটারগান ও ককটেলসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে উপশহর এলাকার বন্ধু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন বন্ধু আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। এরপর হোটেল থেকে সন্দেহজনকভাবে রবিউলকে আটক ও তার স্বীকারোক্তিতে ১টি দেশী তৈরি ওয়ান শ্যুটারগান ও ১টি ককটেল উদ্ধার করা হয়। আটক রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)